ট্রাম্পের নিষেধাজ্ঞা এড়াতে চাবাহার বন্দরে নতুন কৌশল নিচ্ছে ভারত
- প্রান্তকাল ডেস্ক
- ১৩ ঘণ্টা আগে
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের চাবাহার বন্দর ব্যবহার নিয়ে জটিলতায় পড়েছে ভারত। মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সচল রাখতে এবার বিকল্প কৌশল নিয়েছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এড়িয়ে এবং একই সঙ্গে চাবাহার বন্দরে নিজেদের কৌশলগত উপস্থিতি ধরে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চলতি বছরের ২৬ এপ্রিল থেকে ইরানের চাবাহার বন্দর সরাসরি ব্যবহার বন্ধ রেখেছে ভারত। তবে অঞ্চলটিতে নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বন্দর পরিচালনার অংশীদারিত্ব সাময়িকভাবে একটি স্থানীয় ইরানি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার।

খবরে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর থাকা পর্যন্ত ওই ইরানি প্রতিষ্ঠান বন্দর পরিচালনার দায়িত্বে থাকবে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ভারত আবারও নিয়ন্ত্রণ ফিরে পাবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে চাবাহার বন্দর ব্যবহার নিয়ে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যদিও পরে ছয় মাসের জন্য সাময়িক ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ার পর এবং মার্কিন ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় আবারও কঠোর অবস্থানে যায় ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, চাবাহার বন্দর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক করিডর। পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার বাজারে প্রবেশের ক্ষেত্রে এই বন্দর নয়াদিল্লির জন্য বড় ভরসা।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং ইসরাইলকে ঘিরে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় চাবাহার ইস্যু আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ভারত একদিকে যেমন মার্কিন চাপ এড়াতে চাইছে, অন্যদিকে তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কও বজায় রাখতে চায়।
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, এটি “সাপও মরবে, লাঠিও ভাঙবে না” ধরনের কূটনৈতিক কৌশল।
এই বিভাগের আরও খবর
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর
রাজধানী ঢাকার ইস্কাটন এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়…
বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর
সিঙ্গাপুরের স্কুলগুলোতে বুলিং ও সাইবার বুলিং মোকাবিলায় নতুন…
জাতিসংঘে অভিবাসীদের অধিকার সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয়…
হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি বহাল দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে…
‘হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে’: মার্কিন বাহিনীকে ইরানের নতুন হুঁশিয়ারি। মার্কিন নৌবহরকে লক্ষ্য করে ইরানের ‘হুট’ অস্ত্র নিয়ে বাড়ছে উত্তেজনা
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির।…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অস্ত্র…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার মার্কেট কাম হাউজিং” প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার…
২৩ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি, সৌদি ক্রুড অয়েল দিয়ে আবার শুরু উৎপাদন
চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) টানা ২৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে। শুক্রবার (৮ মে)…
যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে মার্কিন নৌবাহিনীর ওপর পাল্টা হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের অভিযোগ, মার্কিন বাহিনী ইরানের আঞ্চলিক জলসীমায়…
ঈদুল আজহায় ২৫-৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির সমন্বয়ের…
ভারতের প্রথম স্পেস-টেক ইউনিকর্ন স্কাইরুট, নতুন বিনিয়োগ পেল ৬০ মিলিয়ন ডলার
ভারতের বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace) ৬০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ সংগ্রহের মাধ্যমে দেশটির প্রথম স্পেস-টেক ইউনিকর্নে…
বিএনপি ‘আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক’ হয়েছে: হাসনাত আবদুল্লাহ
বিএনপি বর্তমানে আওয়ামী লীগ দ্বারা “হাইজ্যাক” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪…

