শেখ হাসিনার নির্দেশেই বাসে আগুন দেওয়া হয়েছে: রিজভী
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ১২, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি নেতার অভিযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনাগুলো ঘটানো হয়েছে। তিনি বলেন, “শেখ হাসিনা ভারত থেকে অডিও বার্তা পাঠিয়ে নাশকতার নির্দেশ দিচ্ছেন। তাঁর নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে, এমনকি একজন পুড়ে মারা গেছেন।”
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
‘নাশকতা করে চোরা পথে ক্ষমতায় ফেরার স্বপ্ন’
রুহুল কবির রিজভী বলেন,
“শেখ হাসিনা এক হাজার চারশর বেশি শিশু, কিশোর ও তরুণকে হত্যা করে এখন বিদেশে বসে নতুন করে নাশকতা ছড়াচ্ছেন। আওয়ামী লীগ এখনো চোরা পথে দেশে ফেরার স্বপ্নে বিভোর।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে এখনো প্রচুর অর্থ রয়েছে—
“বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু ও ফ্লাইওভার প্রকল্পসহ নানা উন্নয়ন কাজের টাকা তাদের হাতে আছে। সেই অর্থ ব্যবহার করেই তারা আবার নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে।”
‘ফ্যাসিবাদের ছোবলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে’
বিএনপি নেতা বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
“ফ্যাসিবাদ জন্মালে গণতন্ত্র, সংবাদমাধ্যম, নির্বাচন কমিশন, মতপ্রকাশের স্বাধীনতা—সবই আক্রান্ত হয়। শেখ হাসিনার সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও রেহাই পায়নি। ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বসতে পারেনি, চায়ের দোকানেও তাদের জায়গা হয়নি।”
রিজভীর ভাষায়,
“শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, কিন্তু সেই ফ্যাসিবাদ এখন ইতিহাস।”
‘জিয়াউর রহমান আত্মপরিচয়ের সংকট দূর করেছিলেন’
বিএনপির এই নেতা বলেন,
“বাহাত্তরের পর শেখ মুজিবুর রহমান জাতিকে বাঙালি পরিচয়ে সীমাবদ্ধ করতে চেয়েছিলেন, যা ছিল আত্মপরিচয়ের সংকট সৃষ্টি করার প্রচেষ্টা। জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠা করে পাহাড়ি, সমতল ও নদীর মানুষের মধ্যে ঐক্য এনেছিলেন। এই জাতীয়তাবাদই আজকের বাংলাদেশি পরিচয়ের ভিত্তি।”
তিনি আরও বলেন,
“শেখ হাসিনা ক্ষমতায় এসে এই জাতীয় পরিচয় মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।”
‘৭ নভেম্বরের ঐতিহাসিক ভূমিকা’
রিজভী বলেন,
“আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বাকশাল কায়েম করে রাজনীতিকে দমন করেছিল। জিয়াউর রহমানই জনগণকে মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেন। তাই ৭ নভেম্বরের বিপ্লব কখনো অস্বীকার করা যাবে না।”
ছাত্ররাজনীতির দায়িত্ব ও ভূমিকা
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ইতিহাস স্মরণ করে রিজভী বলেন,
“ছাত্রসংগঠনের কাজ হলো জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা। ছাত্ররা নির্বাচিত হলে তাদের দায়িত্ব হবে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা, অন্য কিছু নয়।”
সভায় অন্যান্য বক্তাদের বক্তব্য
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন,
“ছাত্রদল কখনো গণতন্ত্রের নীতি থেকে সরে যায়নি। সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরাজয় এলেও আমরা নতুন উদ্যমে এগিয়ে যাব।”
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন ইউট্যাবের রাজশাহী শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) “হলিস্টিক হোম বিল্ডার্স…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…

