নতুন চুক্তি নিয়ে আলোচনার পর্যাপ্ত সময় না থাকায় ভারতের সঙ্গে বিদ্যমান গঙ্গার পানি বণ্টন চুক্তিই নবায়ন করতে চায় বাংলাদেশ। রোববার (২৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারপ্রধান বৈঠকে বসলে যথাসময়ে বিদ্যমান সব সমস্যার সমাধান হবে।
এ সময় মুক্তিযুদ্ধের চেতনা প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি একাত্তরের চেতনাকে ধারণ করে, তবে চেতনা বিক্রি করে না। একাত্তরকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টাও করে না বিএনপি।

