দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৮, ২০২৫
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর গুলশান-২ এর এভিনিউ রোডে অবস্থিত ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় **দেড় বিঘা জমির ওপর নির্মিত এই দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি তাঁর মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নিবন্ধিত। কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বাড়িটির নামজারির কাগজ আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন এই বাড়িটি ভাড়া নিয়ে ব্যবহার করত বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)। ছয় মাস আগে প্রতিষ্ঠানটি বাড়িটি ছেড়ে দিলে সেটিকে তারেক রহমানের বসবাসের উপযোগী করে তোলা হয়। বাড়ির অভ্যন্তরীণ অংশে প্রয়োজনীয় সংস্কার, সাজসজ্জা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বাড়িটি এখন তাঁর ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এই বাড়িটির রাজনৈতিক ও পারিবারিক গুরুত্বও রয়েছে। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াকে গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। এটি গুলশানেরই ‘ফিরোজা’ নামক বর্তমান বাসভবনের একেবারে কাছাকাছি। উল্লেখ্য, খালেদা জিয়াকে সেনানিবাস এলাকায় আরও একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করে তাঁকে সেখান থেকে উচ্ছেদ করা হয়।
গুলশানের এই ১৯৬ নম্বর বাড়িটি সাদা রঙের, ছায়া ঘেরা, শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত একটি দুই তলা ভবন। বহিরাংশ বেশ পরিপাটি ও সুশৃঙ্খল। কয়েক মাস ধরে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনের কাজ চলে, যা সম্প্রতি সম্পন্ন হয়েছে। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে ফেরার আগে ব্যক্তিগতভাবে বাড়িটি পরিদর্শনও করেছেন বলে জানা গেছে।
বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মতে, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে এবং রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হলে তারেক রহমান দেশে ফিরবেন এবং গুলশানের এই বাড়িতেই পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করবেন। দলের ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী রণকৌশল এবং সংগঠনের পুনর্গঠনের কেন্দ্রবিন্দু হতে পারে এই বাড়িটি।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

