তেল-গ্যাস আমদানিতে আর্থিক চাপের কথা জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী
আগামী বছরের মধ্যে দেশের ব্যাংক খাত স্থিতিশীল হবে এবং গ্রাহকরা তাদের জমা করা অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তেল-গ্যাস আমদানিতে আর্থিক চাপ
মন্ত্রী বলেন, তেল ও গ্যাস আমদানিতে প্রতিদিন বড় ধরনের আর্থিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় পরিস্থিতি সামাল দিতে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে।
এসব কারণে জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে। তবে খাদ্য মূল্যস্ফীতি আরও কমাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পুঁজিবাজার ও পঞ্চবার্ষিক পরিকল্পনা
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুঁজিবাজার এতদিন কার্যকর বাজার হিসেবে গড়ে ওঠেনি; বরং এটি ক্যাসিনোর মতো ছিল।
তিনি আরও বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো বাস্তবায়ন করা হবে।

