শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা, নতুন দাম কার্যকর আজ সকাল ১০টা থেকে

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

স্বর্ণের নতুন দাম

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম—

  • ২২ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা
  • ২১ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা

মজুরি ও অলঙ্কার বিনিময়ের নিয়ম

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন