শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় মাটিবাহী অবৈধ যানের ধাক্কায় শিশুর মৃত্যু

জীবননগরে সাইকেলে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা, ক্ষুব্ধ গ্রামবাসীর ভাঙচুর

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটা হাম্বারের ধাক্কায় ফারিয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খবির উদ্দিনের মেয়ে।

স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল ফারিয়া। পথে কালা গ্রামে একটি মাটিবাহী লাটা হাম্বারের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী দুর্ঘটনায় জড়িত লাটা হাম্বারটি আটকে রেখে ভাঙচুর চালায়।

ঘটনাস্থলে পুলিশ

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন