শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন আটজন।

এ সময়ে হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৫ জনের শরীরে। তাঁদের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন এবং নিশ্চিত হাম রোগী ৫৪ জন।

হাসপাতালে ভর্তি ২ লাখ ৩৬ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৮০ জনের।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন