বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ২২ জন, শেরেবাংলা নগর থানায় ছয়জন, মোহাম্মদপুর থানায় ২৩ জন, আদাবর থানায় তিনজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাতজন এবং হাতিরঝিল থানায় সাতজন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন