বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সিলেটের হোটেল থেকে আটক হওয়ার পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির; রিমান্ডের আবেদন করবে পুলিশ।

সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে তোলা হয়। এ সময় আদালত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামিদের বিরুদ্ধে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের হোটেল থেকে আটক

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ভোরে সিলেটের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন