বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন হাসান মাহমুদ

অতিরিক্ত সচিবকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ; জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলিপূর্বক প্রেষণে এ পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত অবস্থা থেকে বদলি করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, হাসান মাহমুদ বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে বদলির আদেশাধীন রয়েছেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন