বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে হাসিবুল্লাহ আল হারিশ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুল্লাহ উপজেলার বাঘবেড় গ্রামের সৌদি আরবপ্রবাসী শাকিল সিকদারের ছেলে। তার মা হাবিবা আক্তার স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে বাবার বাড়ি ইছাদিঘী এলাকায় বসবাস করছিলেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটি তার নানা হানিফ মিয়ার বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে দীর্ঘক্ষণ হাসিবুল্লাহকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরের পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন