বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে আজ নিরাপত্তা পরিষদের বৈঠক

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে আলোচনায় বুধবার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধে এ রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হবে।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে আলোচনার জন্য বুধবার (২৫ নভেম্বর) বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘে যুক্তরাজ্যের মিশন।

গত ১৯ নভেম্বর আইসিজে রায় দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা চালিয়েছে। এ রায়ের দিনই যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দেয়।

মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা

২৩ নভেম্বর রোহিঙ্গা গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। একই সঙ্গে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

এ ছাড়া মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আগামী ডিসেম্বরে নিরাপত্তা পরিষদের আরেকটি বৈঠক ডেকেছে যুক্তরাজ্য। জবাবদিহি নিশ্চিত করা এবং দেশটির মানবিক সংকটের অবসানে আন্তর্জাতিক চাপ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন