আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ১ জন বাদে কেউ বেঁচে নেই, নিহত ২৪২ জন
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১২, ২০২৫
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজের ১ জন বাদে সব আরোহী নিহত হয়েছেন। বিমানের ১১এ নম্বর আসনের যাত্রী বিশ্বাস কুমার রমেশ সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। তিনি ভারতীয় ব্রিটিশ নাগরিক। পুলিশ কমিশনার জানান, ব্রিটিশ নাগরিক রমেশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া বিবৃতিতে কমিশনার মালিক বলেন, “তিনি বেঁচে আছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা নিশ্চিত হয়েছি তিনি ফ্লাইটটিতে ছিলেন।”
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৯ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হয়। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ২ জন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পরপরই ভারতের পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে আহমেদাবাদ শহরের এক আবাসিক এলাকায় ভেঙে পড়া উড়োজাহাজটির ধ্বংসস্তূপ থেকে কোনো আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন ১৬৯ জন ভারতীয়, ৫২ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক।
দুর্ঘটনার পর ফ্লাইট রাডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটি থেকে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। তখন এটি মাত্র ৬২৫ ফুট উচ্চতায় ছিল। এরপর বিমানটি সরাসরি মেঘানিনগরের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশ, এবং মুহূর্তেই আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন এবং উদ্ধার ও তদন্ত কাজ যেন দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি, বৈরি আবহাওয়া কিংবা মানবিক ভুল—কোনটি এই দুর্ঘটনার জন্য দায়ী তা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA)।
এখনও পর্যন্ত বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়নি। উদ্ধারকাজে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF), পুলিশ ও সেনা সদস্যরা যৌথভাবে কাজ করছে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রী ও তাদের পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করছি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
এই মর্মান্তিক দুর্ঘটনা ভারতের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বিভাগের আরও খবর
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…

