গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর; শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে সরকারের আলোচনার কথা জানালেন তিনি
তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, গত ১৭ বছরে তারা সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।
তিনি বলেন, দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঠিক হচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছেন, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।
শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিতের চেষ্টা
পোশাকশ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দেওয়ার বিষয়ে সরকার আলোচনা করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

