ঢাকা সেনানিবাসে সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়; বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আশাবাদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

