অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

নাশকতার প্রস্তুতির অভিযোগে গাজীরখামার থেকে তাঁদের আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে পুলিশ।শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।শুক্রবার বিকেলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।আটক পাঁচজনের পরিচয়আটক ব্যক্তিরা হলেন উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান মিয়া, সাইফুল ইসলামের ছেলে সাগর ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান।নাশকতার প্রস্তুতির অভিযোগপুলিশ জানায়, শুক্রবার দুপুরে নাশকতার প্রস্তুতি নিয়ে গাজীরখামার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা জড়ো হচ্ছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা দায়ের করা হয় এবং ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোওসি খোকন চন্দ্র ঘোষ বাসসকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন