মাথায় গুরুতর জখম, প্রচুর রক্তক্ষরণ; উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাড়ি ফেরার পথে হামলা
হরিরামপুর থানার এসআই শেখ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক রাসেল মিয়া জানান, মনোরঞ্জন কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে যাত্রাপুর গ্রামের নুর আলম চাচাদের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে আঘাত করে ব্যাগ ছিনিয়ে নেয়।
তিনি বলেন, রাস্তার মধ্যে রক্তের ছোপ এবং পাশে একটি কাঠের লাকড়ি পড়ে থাকতে দেখা গেছে। তাঁকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, নাকি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, তা প্রাথমিকভাবে বোঝা যায়নি।
মাথায় জখম, দিতে হয়েছে সেলাই
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানান, মনোরঞ্জন কর্মকারের মাথায় জখমের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং ক্ষতস্থানে অনেকগুলো সেলাই দিতে হয়েছে।
তিনি বলেন, আহত ব্যক্তির শারীরিক অবস্থা বিবেচনায় সিটি স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্যাগে স্বর্ণ ছিল না: পুলিশ
এসআই শেখ ফারুক বলেন, মনোরঞ্জন কর্মকারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যাগে কোনো স্বর্ণ ছিল না। ঘটনাস্থল থেকে নারিকেল গাছের একটি শুকনো ডাল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
এই বিভাগের আরও খবর
আশুলিয়ায় চলন্ত মিনিবাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
ঢাকার আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর চলন্ত মিনিবাস…
খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি কয়েক কোটি টাকা
ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় তিন…
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা
ফল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে ৪৪টি…
টেকনাফের গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
গহিন পাহাড়ে গোলাগুলি, আটক ৩; জিম্মি অবস্থায় উদ্ধার…
অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১
১০ হাজার টাকায় তিন দিনের জন্য সিম ভাড়া…
টেকনাফে অপহৃত সাত বছরের রোহিঙ্গা শিশু উদ্ধার
মৌচনী বাজারসংলগ্ন গলি থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ধাক্কা বিশ্ব প্রযুক্তি বাজারে, নাসডাক কমেছে ৫.৫ শতাংশ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর এআই ও ডেটাসেন্টার নিয়ন্ত্রণের আশঙ্কায় প্রযুক্তি শেয়ারে ব্যাপক দরপতন; নাসডাক কমেছে ৫.৫ শতাংশ, এশিয়ার…
দেশে সার উৎপাদন বাড়াতে তিন নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ টন টিএসপি ও পলাশে ২৪ হাজার টন ইউএফ-৮৫ উৎপাদনের…
ওবিই কারিকুলাম বাস্তবায়নে জবিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত
আউটকাম-বেইসড কারিকুলাম বাস্তবায়নে মূল্যায়ন কৌশল নিয়ে প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে আইকিউএসি টিমের ভূমিকার প্রশংসা উপাচার্যের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, এএসপি হলেন ৭৮ পুলিশ কর্মকর্তা
পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ কর্মকর্তা, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন জারি পরিদর্শক পদ থেকে পদোন্নতি…
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রত্যাশা: প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রথম দুই-তিনটি ফ্লাইটে কর্মীরা বিনা খরচে যাবেন, অনলাইনে আবেদন ও লটারি; মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ মালয়েশিয়ায় আগামী ডিসেম্বরেই…
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছে: রহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয় ৭ নভেম্বরের…
সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে জাতীয় স্টেডিয়ামে আনসারের বিশেষ নিরাপত্তাব্যবস্থা
নিরাপত্তা জোরদারে প্রস্তুত রাখা হয়েছে আনসার ব্যাটালিয়নের একটি স্ট্রাইকিং ফোর্স। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ও আশপাশের এলাকার নিরাপত্তা…
আনসার-ভিডিপি একাডেমিতে নতুন আবাসিক ও প্রশাসনিক ভবন উদ্বোধন
অবকাঠামোগত উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে দুটি ভবনের নির্মাণ ও সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর…

