দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় খাস দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে একাধিক কর্মসূচি শেষে তিনি মাজারে উপস্থিত হন। সেখানে দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় খাস দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
মাজারে যাওয়ার পথে পথসভায় বক্তব্য
মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত একটি পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। পরে তিনি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
এর আগে সকালে সফরের শুরুতে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে মোংলা বন্দরের সার্বিক সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন
বাগেরহাটে মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর খুলনা সফরসূচি রয়েছে। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে সারা দেশে একযোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

