গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১ হাজার ৩৫৩ জনের, নিশ্চিত হাম শনাক্ত ৬৪ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৭ জন। রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৪৯।
এক দিনে হামের উপসর্গ শনাক্ত ১ হাজার ৩৫৩ জনের
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৫৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৮ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের শরীরে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম শনাক্ত রোগীর মোট সংখ্যা ২৩ হাজার ৯৩৫।
হাসপাতালে ভর্তি ২ লাখের বেশি, সুস্থ হয়ে ফিরেছেন প্রায় ২ লাখ
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।
হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ১৪৯, নিশ্চিত হামে ১০৫
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৪৯ জন মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর ১০৫ জনের মৃত্যু হয়েছে।

