রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২,৪৪৯ মামলা

ডাম্পিং ৪৯১ যানবাহন, রেকার করা হয়েছে আরও ৩৮২টি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৪৪৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৯১টি যানবাহন ডাম্পিং এবং ৩৮২টি যানবাহন রেকার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৬৭০টি মামলা হয়েছে উত্তরা বিভাগে। এরপর মিরপুরে ৪৭৬টি, গুলশানে ৪১৮টি, ওয়ারীতে ৩০৫টি, মতিঝিলে ২৮৫টি, তেজগাঁওয়ে ১২৯টি, লালবাগে ১০০টি এবং রমনা বিভাগে ৬৬টি মামলা করা হয়েছে।

কোন বিভাগে কত মামলা

ট্রাফিক-রমনা বিভাগে বাস, ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৬৬টি মামলা করা হয়। লালবাগ বিভাগে মামলার সংখ্যা ১০০টি।

মতিঝিল বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা করা হয়েছে।

ওয়ারী বিভাগে ১২টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৩০৫টি মামলা হয়েছে।

তেজগাঁও বিভাগে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ১২৯টি মামলা করা হয়।

মিরপুর বিভাগে ১৮টি বাস, ২৭টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা করা হয়েছে।

সবচেয়ে বেশি মামলা করা উত্তরা ট্রাফিক বিভাগে ৬২টি বাস, ১২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২৬০টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৬৭০টি মামলা হয়েছে।

এ ছাড়া গুলশান বিভাগে ৭১টি বাস, ছয়টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৪১৮টি মামলা করা হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: ডিএমপি


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন