শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বাউফলের মেয়র প্রার্থী আপেল মাহমুদ

পটুয়াখালীর বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সদস্যসচিব ও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আপেল মাহমুদ ফিরোজের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী এবং ৮ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী ও পোশাক তুলে দেওয়া হয়।

এ সময় আপেল মাহমুদ ফিরোজ বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করছেন তিনি। দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবারের কষ্ট লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খাদ্য ও বস্ত্র বিতরণকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ বি এম মিজানুর রহমান খোকনসহ স্থানীয় নেতাকর্মী, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজকরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করা সামাজিক দায়বদ্ধতার অংশ। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন