নিরাপদ খাদ্য উৎপাদন ও স্মার্ট কৃষিতে গুরুত্ব, রাজশাহীতে প্রশিক্ষণ
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর কনফারেন্স রুমে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের (এআইসিসি) সদস্য ও কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘নিরাপদ খাদ্য উৎপাদনে স্মার্ট কৃষি উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মোছা. ফরিদা ইয়াছমিন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান বলেন, কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়গুলো সময়োপযোগী। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষা ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
দিনব্যাপী প্রশিক্ষণে কৃষি তথ্য ও প্রযুক্তি প্রচারে কৃষি তথ্য সার্ভিসের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্টের গুরুত্ব, সঠিকভাবে বালাইনাশক ব্যবহারের কৌশল, সুষম সার ব্যবহারের প্রয়োজনীয়তা এবং অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরা হয়।
এ ছাড়া সার ব্যবস্থাপনায় ‘খামারী অ্যাপ’-এর ব্যবহার ও উপকারিতা এবং নিরাপদ ফসল উৎপাদনে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP)-এর ভূমিকা নিয়েও প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ চলাকালে কৃষির বিভিন্ন সমসাময়িক বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকরা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশবান্ধব আমগাছের চারা, প্রশিক্ষণসামগ্রী ও সম্মানী ভাতা বিতরণ করা হয়।
এই বিভাগের আরও খবর
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, উদ্ধার অস্ত্র-মাদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬১টি…
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসআই আলতাফের পরিবারের পাশে আইজিপি
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক…
সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেস সচিবের
সাংবাদিকদের স্বার্থ ও অধিকার আদায়ে সাংবাদিকদের নিজেদেরই সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ…
সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ দালাল আটক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ)…
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ…
ইতালিগামী নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের ২ সদস্য সিআইডির হাতে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার…
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের…
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে…

