শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও প্রবাসীদের অধিকার নিশ্চিতের দাবি শফিকুর রহমানের
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
প্রবাসীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিদেশের শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেট ও শ্রমিকদের ওপর শোষণ চান না। স্বচ্ছ ও সুষ্ঠু শ্রমবাজার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সেমিনারের আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার এরই মধ্যে কয়েক দফা বন্ধ হয়েছে। আবার চালুর পর যেন নতুন করে সংকট তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তাঁর ভাষ্য, শ্রমবাজারে কোনো সিন্ডিকেটের কারণে সাধারণ শ্রমিকরা যেন শোষণের শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।
মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫টি এজেন্সি নির্বাচন এবং তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, এসব এজেন্সি বাছাইয়ের মানদণ্ড ও সংশ্লিষ্টদের অভিজ্ঞতা সম্পর্কে সরকারকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। কোনো অসৎ ব্যবসায়ী বা প্রতিষ্ঠান যেন শ্রমবাজার থেকে সুবিধা নিতে না পারে, সে বিষয়েও তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর অভিযোগেরও সমাধান করা সরকারের দায়িত্ব। প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে অভিহিত করলেই দায়িত্ব শেষ হয় না; তাঁদের অধিকারও নিশ্চিত করতে হবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গেও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে কিংবা বিদেশে অবস্থান করলেও নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত। প্রবাসীদের ভোটাধিকার খর্ব করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না—এমন বক্তব্যও তিনি দেন।
দেশের বিভিন্ন খাতের সিন্ডিকেট নিয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, শ্রমবাজারের পাশাপাশি দেশের বিভিন্ন পণ্যের বাজারেও সিন্ডিকেট রয়েছে। এসব অনিয়ম বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে সিন্ডিকেটবিরোধী কর্মসূচি জোরদারের কথাও বলেন তিনি।
সেমিনারে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনাও করেন ডা. শফিকুর রহমান। তিনি গণভোট, জুলাই সনদ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ে তাঁর দলের অবস্থান তুলে ধরেন।
ডিজিটাল নিরাপত্তার নামে জনগণের মুক্ত কণ্ঠ রোধ করা হলে তার বিরোধিতা করার কথাও জানান তিনি।
সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শিবির সভাপতি
বিগত সরকারের আমলে বড় বড় মেগা প্রকল্পের আড়ালে…
‘ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত’—জবি উপাচার্য
ছাত্রদলের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতির কর্মতৎপরতার প্রশংসা • ‘এমন…
ডেঙ্গু প্রতিরোধে সাত দিনের কর্মসূচিতে থামতে চায় না যুবদল
মহাখালীতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম • প্রতিটি ওয়ার্ডে…
আসিফের বিরুদ্ধে অনুসন্ধান নিয়ে দুদকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করলেন নাহিদ
‘রাজনৈতিক অস্ত্র হিসেবে দুদককে ব্যবহারের অপচেষ্টা চলছে’—অভিযোগ এনসিপি…
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: আজহারুল
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসআই আলতাফের পরিবারের পাশে আইজিপি
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক…
সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেস সচিবের
সাংবাদিকদের স্বার্থ ও অধিকার আদায়ে সাংবাদিকদের নিজেদেরই সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ…
সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ দালাল আটক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ)…
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ…
ইতালিগামী নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের ২ সদস্য সিআইডির হাতে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার…
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের…
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে…
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…

