বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
- বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
- ২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকালে কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে পৃথকভাবে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সভায় শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, জুয়া, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন করা হয়।
এ সময় ওসি বলেন, অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না; সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে বা কোথাও অপরাধ সংঘটনের তথ্য জানা গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে অপরাধ দমনে কাজ করছে।
সচেতনতামূলক সভায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন…
সর্বশেষ খবর
2.
3.
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
- ৫১ মিনিট আগে
4.
5.
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
- ১ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
তফসিলের আগেই মনোহরপুরে ভোটের উত্তাপ,মাঠে সক্রিয় সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম…
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে…
পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।বুধবার…
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…

