পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- গাইবান্ধা প্রতিনিধি
- ১ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং এসআরবি-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় তামিম ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দুটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেন ওরফে মানিক ওরফে আঙ্গুর (৫৩)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের আলতাব আলীর ছেলে। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
এসআরবি জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
সর্বশেষ খবর
1.
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
- ১৬ মিনিট আগে
2.
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
- ১৯ মিনিট আগে
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে…
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও মিলবে পণ্য • ডিলার নিয়োগে ডিজিটাল লটারি • বর্তমানে সুবিধাভোগী ৭৯ লাখ,…
সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ফসলের চাহিদা অনুযায়ী সুষম…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা নির্ধারণ • ১২০ প্রতীকের তালিকায় ‘নৌকা’ স্থগিত • একক প্রার্থীর ক্ষেত্রে…

