বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনে ডা. জুবাইদা রহমান
- নিজস্ব প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি শিশুদের শিক্ষা, থেরাপি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন তিনি।
ডা. জুবাইদা রহমান সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান। স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়।
পরিদর্শনের সময় ডা. জুবাইদা রহমান বিভিন্ন শ্রেণির শিক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপির কার্যক্রম ঘুরে দেখেন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, বিশেষভাবে প্রশিক্ষিত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট শিশুদের শিক্ষা, দক্ষতা ও দৈনন্দিন জীবনযাপনে সক্ষমতা বাড়াতে কাজ করছেন। সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্কুলের অধ্যক্ষ ডা. জুবাইদা রহমানকে প্রতিষ্ঠানটির সাধারণ ও কারিগরি শিক্ষা, বিভিন্ন থেরাপি সুবিধা এবং মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠিত হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে স্কুলটির বেশ কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী পরবর্তী সময়ে মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে।
শিশুদের ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেও প্রতিষ্ঠানটিতে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম রয়েছে। এর আওতায় প্রশিক্ষণ পাওয়া কয়েকজনকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।
স্কুল পরিদর্শনের পর ডা. জুবাইদা রহমান ‘বাফওয়া কর্নার’ ঘুরে দেখেন। সেখানে বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাঁকে জানানো হয়। প্রশিক্ষণার্থীদের তৈরি হস্তশিল্প সামগ্রীও দেখেন তিনি।
পরে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও দক্ষতা উন্নয়নে ‘ব্লু স্কাই’ স্কুলের সুযোগ-সুবিধার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে নারীদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাফওয়ার বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও সদস্য, বাফওয়া এ কে খন্দকার ও বাশারের সভানেত্রী ও সহ-সভানেত্রীসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
মিরপুরে বাসের কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নে জরিমানা
১০ ডিজেলচালিত বাসের নিঃসরণ পরীক্ষা • পরিবেশ আইন…
রবি-বোরোয় চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত
চাহিদা ৩৫.৮৭ লাখ টন, প্রস্তুত সরবরাহ ৫১.৭১ লাখ…
কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১
রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে…
জলবায়ু সংকটের সমাধান খুঁজছেন তরুণেরা, কিন্তু উদ্ভাবন কি পৌঁছাবে বাজারে?
বর্জ্য থেকে সম্পদ, সূর্যের শক্তিতে শীতলীকরণ, গেমিফিকেশনে রিসাইক্লিং-…
ডিএমপির আগস্টের সেরা অপরাধ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল
সহকারী পুলিশ কমিশনার ও শ্রেষ্ঠ এসআইয়ের স্বীকৃতিও মিরপুরের…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ই-অ্যাপোস্টিলে ২৯ লাখের বেশি সনদ ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশের ই-অ্যাপোস্টিল সেবা চালুর পর থেকে এ পর্যন্ত ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু করেছে পররাষ্ট্র…
বাউফলে তেতুলিয়া খেলাঘর আসরের শুভ উদ্বোধন
পটুয়াখালীর বাউফলে শিশু-কিশোরদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে তেতুলিয়া খেলাঘর আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তেতুলিয়া খেলাঘর আসরের উদ্বোধন…
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর…
হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ
নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে চর ঈশ্বর ও চর কিং ইউনিয়ন…
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে টাকা না দেওয়ায় এক মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগে ফেসবুকে প্রচারিত একটি…
মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
নোয়াখালীর সুবর্ণচরের মো.এরশাদ (৪৫) নামে এক কৃষকের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বন্দ্বীপের…
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে বাসের…
১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে কামাল হোসেন (৪৬) নামে এক কাঠমিস্ত্রি ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি…

