আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে পরমাণু বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি দলের বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। এ সময় তিনি অধিবেশনের সভাপতিকে শুভেচ্ছা জানান এবং আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসিকে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্প্রসারণ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে তাঁর ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, বাংলাদেশ পাঁচ দশকেরও বেশি সময় ধরে আইএইএ-এর টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য, কৃষি, খাদ্য, পানি ব্যবস্থাপনা, শিল্প ও জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উপকৃত হয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশ ২০২৬–২০৩২ মেয়াদের Country Programme Framework (CPF) স্বাক্ষর করেছে। এর ফলে আগামী বছরগুলোতে প্রযুক্তিগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ইউনিট-১-এ ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
পারমাণবিক নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, পারমাণবিক বর্জ্য ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা-সংক্রান্ত যৌথ কনভেনশনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিরাপদ ও দায়িত্বশীল পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিশ্রুতির প্রতিফলন। সর্বোচ্চ আন্তর্জাতিক মান বজায় রেখে পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা ও দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তির ব্যবহার কেবল প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, খাদ্য ও কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কাজে লাগাতে হবে।
বিশেষ করে ক্যানসার চিকিৎসার সুযোগ সম্প্রসারণে আইএইএ-এর ‘Rays of Hope’ উদ্যোগের আওতায় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফকির মাহবুব আনাম বলেন, তরুণ গবেষক ও বিজ্ঞানীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে টেকসই উন্নয়ন, জনকল্যাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অন্যতম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তব্যের শেষে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির প্রসার, পারমাণবিক নিরাপত্তা জোরদার এবং টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
এই বিভাগের আরও খবর
‘আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’: স্পিকার
ঘুষ-লুটপাটে মানুষের নাভিশ্বাস ওঠার অভিযোগ • বিগত সরকারের…
দুর্যোগের আগাম সতর্কবার্তা মোবাইলে পৌঁছাতে বাংলাদেশকে সহায়তা করছে ITU
বিটিআরসির সঙ্গে কাজ করছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা •…
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় রোসাটমের মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী…
শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে টিবি হাসপাতাল: প্রতিমন্ত্রী
ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই…
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম…
আরও পড়ুন
হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি…
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা…
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন এনসিপি মুখপাত্র • অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি •…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার…
ভাদ্রজুড়ে তালের মৌ মৌ ঘ্রাণ, পিঠা তৈরিতে ব্যস্ত গাইবান্ধার গ্রাম
ভাদ্র মাস এলেই গ্রামবাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। উঠান থেকে রান্নাঘর ,সবখানেই শুরু হয় তাল সংগ্রহ ও…
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী…
এআই দিয়ে স্বাস্থ্যবার্তা ছড়াবে তরুণরা, গাইবান্ধায় ব্যতিক্রমী কর্মশালা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যে গাইবান্ধায় দিনব্যাপী নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত…
সাত অস্ত্রোপচারের পরও থামেনি জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর ফের অস্ত্রোপচার জেমস রানার
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সাতটি জটিল অস্ত্রোপচারের পরও সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন যশোরের সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক ও…

