লোহিত সাগরের আরও দ্বীপ দখল করল হুতিরা
- প্রান্তকাল ডেস্ক
- ২২ ঘণ্টা আগে
লোহিত সাগরের দক্ষিণাংশের আরও কয়েকটি কৌশলগত দ্বীপ দখল করে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার ইয়েমেন সরকার ও হুতি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
এতে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান সমর্থিত গোষ্ঠীটি।
কর্মকর্তারা জানান, বাব আল মান্দেব প্রণালি থেকে ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত ‘গ্রেটার হানিশ’ এবং ‘লেসার হানিশ’ দ্বীপ দখলে নিয়েছে হুতিরা।
ইয়েমেনের সরকারি দুই কর্মকর্তা ও এক হুতি কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী হানিশ দ্বীপপুঞ্জ থেকে পিছু হটার পরই হুতি বিদ্রোহীরা তা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
এর আগে গত সপ্তাহে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর হাত থেকে লোহিত সাগরের কৌশলগত মোখা বন্দর নগরী এবং বাব আল মান্দেব প্রণালির ‘মায়ুন’ দ্বীপের নিয়ন্ত্রণ কেড়ে নেয় হুতিরা।
হরমুজ প্রণালির বিকল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বাব আল মান্দেব।
গুরুত্বপূর্ণ মোখা বন্দর ও মায়ুন দ্বীপ হাতছাড়া হওয়াকে সরকারি বাহিনীর জন্য একটি ‘বেদনাদায়ক পরাজয়’ বলে স্বীকার করেছেন ইয়েমেনের এক কর্মকর্তা।
তবে লোহিত সাগর উপকূলে নতুন করে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
ওদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে সরকারি বাহিনীর পাল্টা হামলা এবং বিপরীতে প্রতিবেশী দেশ সৌদি আরবের ভেতরে হুতিদের হামলার কারণে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
বিশেষ করে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো এবং লোহিত সাগরের তেলবাহী জাহাজে হুতি বিদ্রোহীদের এই ক্রমাগত হামলা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্যের ওপর নতুন করে তীব্র চাপ সৃষ্টি করছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, তেলের বাজারে এই অস্থিরতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে বাড়তি সুবিধা এনে দিতে পারে।
ইয়েমেন ফের বড় ধরনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে জাতিসংঘ জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত ইয়েমেনের সংঘাতপূর্ণ এলাকাগুলো থেকে ৮০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে বার্তা দিয়েছে: এরদোয়ান
তুরস্ক–সৌদি আরব–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোয় ‘এক দেশের ওপর…
ইয়েমেন পরিস্থিতিতে হরমুজ নিয়ে উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত
সৌদি আরব বৈঠক পেছানোর অনুরোধ করেছে বলে দাবি…
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের রাসুয়া, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ
ভুটেকোশির বন্যায় ঝুঁকিতে নদীতীরের জনপদ • নিরাপদ স্থানে…
শি-মোদি বৈঠকের মধ্যেই সীমান্তে চীনের নতুন স্থাপনা, স্যাটেলাইট চিত্রে দাবি
অরুণাচল সীমান্তের কাছে ভবন, সড়ক ও হেলিপ্যাড নির্মাণের…
এক দশকের মধ্যেই এআই মানবজাতির জন্য ভয়াবহ ঝুঁকি? বাড়ছে সতর্কবার্তা
সুপারইন্টেলিজেন্স নিয়ন্ত্রণে আইন ও আন্তর্জাতিক চুক্তির দাবি; তবে…
আরও পড়ুন
হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি…
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা…
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন এনসিপি মুখপাত্র • অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি •…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার…
ভাদ্রজুড়ে তালের মৌ মৌ ঘ্রাণ, পিঠা তৈরিতে ব্যস্ত গাইবান্ধার গ্রাম
ভাদ্র মাস এলেই গ্রামবাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। উঠান থেকে রান্নাঘর ,সবখানেই শুরু হয় তাল সংগ্রহ ও…
‘আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’: স্পিকার
ঘুষ-লুটপাটে মানুষের নাভিশ্বাস ওঠার অভিযোগ • বিগত সরকারের বিরুদ্ধে কোষাগার লুণ্ঠন ও অর্থ পাচারের অভিযোগ • প্রশাসনে এখনো আওয়ামী লীগের…
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী…
এআই দিয়ে স্বাস্থ্যবার্তা ছড়াবে তরুণরা, গাইবান্ধায় ব্যতিক্রমী কর্মশালা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যে গাইবান্ধায় দিনব্যাপী নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত…

