তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল ছয় পরিবার
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবার ও চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের হাতে চাবি তুলে দিল ‘আমরা বিএনপি পরিবার’
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ফেনীতে নিহত এক যুবদল নেতার পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ঘর হারানো পাঁচ পরিবারকে নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) পৃথক কর্মসূচিতে ছয় পরিবারের কাছে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়।
বিএনপি চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। তারেক রহমানের পক্ষে পরিবারের সদস্যদের হাতে চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজারে যুবদল নেতা মো. হারুনুর রশিদের পরিবারের কাছে একটি বাড়ির চাবি হস্তান্তর করা হয়। একই দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে ক্ষতিগ্রস্ত আরও পাঁচ পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়।
হারুনের পরিবারকে বাড়ির পাশাপাশি আর্থিক সহায়তা
বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে একটি মিছিল চলাকালে পুলিশের গুলিতে যুবদল নেতা মো. হারুনুর রশিদ নিহত হন।
রোববার তাঁর পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তরের পাশাপাশি আর্থিক সহায়তাও দেওয়া হয়। পরে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিরা হারুনুর রশিদের কবর জিয়ারত করেন।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, ২০১৭ সালে হারুনুর রশিদের বড় মেয়ের বিয়ের খরচেও তারেক রহমান সহায়তা করেছিলেন।
ফেনীর কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রামে পাঁচ পরিবারকে নতুন ঘর
অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।
বিএনপির ভাষ্য, গত ৪ এপ্রিল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ওই পাঁচ পরিবারের বাড়িতে আগুন দেয়। এতে তাদের বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিস্থিতির একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তারেক রহমানের নজরে এলে তিনি পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এরপর ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে পাঁচটি পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়।
রোববার সোনাপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে এসব বাড়ির চাবি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
চৌদ্দগ্রামের কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় বিনিয়োগ আরও সম্প্রসারণের…
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে হবে: সালাউদ্দিন টুকু
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা…
ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ
ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া,…
‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার…
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি…
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে বাউফল উপজেলা ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর বাউফলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বাউফল…
বাউফলে পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, দুইজনের বিরুদ্ধে চার্জশিট
পটুয়াখালীর বাউফলে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই…
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে নামজারি, অভিযুক্ত দলিল লেখকের সহকারী শ্রীঘরে
পটুয়াখালীর কলাপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এর স্বাক্ষর জাল করে নামজারি জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক দলিল…
কলাপাড়া পৌরসভার পানি সেবা নিয়ে নাগরিক অসন্তোষের নেপথ্যে দুর্নীতি-অনিয়ম
পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত এতিমখানা এলাকার পানির পাম্প হাউসটি নাগরিকদের কোন কাজে আসছে না। ব্যাপক দুর্নীতি,…
গাইবান্ধায় জমি বিরোধে পুনঃতদন্তের দাবি ,তহসিলদারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ; অপসারণ চাইলেন ভুক্তভোগীরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযোগের পুনঃতদন্ত এবং সংশ্লিষ্ট তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন…
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
৩৩ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ; দুর্নীতি থেকে বেরিয়ে স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিতে সক্রিয় থাকার নির্দেশনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক…
খানবাহাদুর আহ্ছানউল্লাকে ‘বাংলার স্যার সৈয়দ’ বলা যেতে পারে: ঢাবি উপাচার্য
‘ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর কাছে অশেষ ঋণে আবদ্ধ’; শিক্ষা ও সমাজ সংস্কারে আহ্ছানউল্লার অবদান নিয়ে ঢাবিতে সেমিনার শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের…
নেত্রকোণায় আইনশৃঙ্খলা সভা, অপরাধ নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতিতে গুরুত্ব
জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার তাগিদ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও…

