জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার জন
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার; নার্স-টেকনোলজিস্টের ৫ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
কিডনি রোগীদের চিকিৎসাসেবা রাজধানী ও বড় শহরের বাইরে ছড়িয়ে দিতে দেশব্যাপী ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। জেলা পর্যায়ের কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালুর পর পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এই বিশাল কর্মসূচির জন্য প্রয়োজনীয় জনবল প্রস্তুত করতে নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট মিলিয়ে পাঁচ হাজার জনকে তিন মাসের বিশেষায়িত ডায়ালাইসিস প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট—দুই ক্যাটাগরিতে আড়াই হাজার করে মোট পাঁচ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা জানিয়েছেন, প্রাথমিকভাবে ১২০ জনকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনায় ২০ জন এবং রাজশাহীতে ১০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। শিগগিরই সিলেটসহ আরও কয়েকটি স্থানে বড় পরিসরে প্রশিক্ষণ শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সারা দেশে কিডনি রোগীদের ডায়ালাইসিস সুবিধা নিশ্চিত করতে নতুন নার্স নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কেন্দ্র স্থাপন করা হবে।
প্রশিক্ষণ চলবে তিন মাস
২০২৬-২৭ অর্থবছরের আওতায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে কর্মরত নার্সদের কাছ থেকে ইতোমধ্যে প্রশিক্ষণের জন্য আবেদন নেওয়া হয়েছে। আবেদনকারীর সরকারি চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
পরিকল্পনা অনুযায়ী, আড়াই হাজার নার্সসহ মোট পাঁচ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ৫০ থেকে ১০০ জন প্রশিক্ষণার্থী থাকবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) এবং ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত রয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত
গত ১২ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের এক বৈঠকে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণসহ স্বাস্থ্য খাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকা সমন্বয় সেলের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে বৈঠকের কার্যবিবরণী পাঠানো হয়।
এর আগে ২০ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রতিটি জেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ঢাকার বাইরে ডায়ালাইসিস সুবিধা অপ্রতুল
কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে আক্রান্ত। প্রতিবছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসনির্ভর হয়ে পড়েন।
অন্যদিকে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১৪৬টি ডায়ালাইসিস সেন্টার রয়েছে। এর আনুমানিক ৬৫ থেকে ৭০ শতাংশই ঢাকায়। ফলে রাজধানীর বাইরে, বিশেষ করে প্রত্যন্ত এলাকার রোগীদের জন্য নিয়মিত ডায়ালাইসিস সেবা পাওয়া এখনো কঠিন।
এ পরিস্থিতি পরিবর্তনে জেলা পর্যায়ে সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, জেলা পর্যায়ের ডায়ালাইসিস কেন্দ্রগুলো পুরোদমে চালু হওয়ার তিন বছর পর উপজেলা পর্যায়ে এ সুবিধা স্থাপনের জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত রয়েছে।
উপজেলা স্বাস্থ্যসেবা নিয়েও একগুচ্ছ সিদ্ধান্ত
১২ আগস্টের বৈঠকে তৃণমূল পর্যায়ে চিকিৎসক সংকট কমাতেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবেশনারি চিকিৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়নের পরিকল্পনা রয়েছে। কোনো উপজেলায় প্রয়োজনীয় চিকিৎসক পাওয়া না গেলে পাশের উপজেলা বা জেলা থেকে চিকিৎসক পদায়নের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কনসালট্যান্টদের স্বয়ংক্রিয় পদায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে এক মাসের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের সিদ্ধান্ত রয়েছে।
ঢাকার মিরপুরে নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিবর্তে সেখানে ৬০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে জেলা এবং পরে উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা পৌঁছানোর সুযোগ তৈরি হবে। এর ফলে চিকিৎসার জন্য কিডনি রোগীদের রাজধানী বা বড় শহরের ওপর নির্ভরতা কমানোর পথ তৈরি হতে পারে।
এই বিভাগের আরও খবর
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে।…
হাম ও এর উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬০
দেশজুড়ে ডেঙ্গু ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ছড়িয়ে…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই…
টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা…
একদিনে হাম-ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৯৬
দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী…
সর্বশেষ খবর
1.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইন্ট্রামেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসারের হাতে যুবক আটক
গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছেন আনসার…
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের • দীর্ঘ কারাবাস ও জামিন পরিস্থিতিও প্রতিবেদনে • একাধিক মামলায়…

