অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলেন আনসার-ভিডিপি সদস্যরা
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের হাকোবা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাকোবা গ্রামের মো. মিকাইল হোসেনের বাড়ি থেকে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পাওয়ার খবর পেয়ে ৬ নম্বর সদর ইউনিয়নের আনসার-ভিডিপির দলনেতা মো. জুবায়ের হোসেন দুই ভিডিপি সদস্যকে সঙ্গে নিয়ে সেখানে যান। বাড়িতে গিয়ে তাঁরা মিকাইল হোসেনের পরিবারের চার সদস্যকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান। তাঁদের মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা।
পরিস্থিতির গুরুত্ব বুঝে তাৎক্ষণিকভাবে চারজনকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন জুবায়ের হোসেন। তিনি নিজ উদ্যোগে ও নিজ খরচে ১ হাজার ২০০ টাকা দিয়ে একটি যানবাহনের ব্যবস্থা করেন। পরে অচেতন চারজনকে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়।
হাসপাতালে নেওয়ার পরও তাঁদের পাশে থাকেন জুবায়ের হোসেন। পরিবারের কোনো স্বজন তাৎক্ষণিকভাবে উপস্থিত না থাকায় তিনি হাসপাতালে অবস্থান করে চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সহযোগিতা করেন। একই সঙ্গে ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে বিষয়টি পর্যালোচনা করে তদন্ত শুরু করে। খাবারের সঙ্গে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ মেশানো হয়েছিল কি না, নাকি অন্য কোনো কারণে তাঁরা অচেতন হয়ে পড়েছেন—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া চারজন হলেন—মো. মিকাইল হোসেন, মোছা. সাহিদা বেগম, মো. হায়াত হোসেন ও মোছা. সুরাইয়া বেগম। তাঁদের বাড়ি হাকোবা গ্রাম, ৬ নম্বর সদর ইউনিয়ন, মনিরামপুর, যশোর।
উদ্ধারকাজে অংশ নেওয়া আনসার-ভিডিপি সদস্যরা হলেন—৬ নম্বর সদর ইউনিয়নের দলনেতা মো. জুবায়ের হোসেন এবং ভিডিপি সদস্য মো. তারেক রহমান ও মো. আক্তারুল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন চারজনের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে অন্তঃসত্ত্বা নারী এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, সময়মতো ঘটনাস্থলে পৌঁছে অচেতন চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
এই বিভাগের আরও খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ…
ভাঙা সড়কে স্বস্তি, স্বেচ্ছাশ্রমে সংস্কারে এগিয়ে এলেন আনসার-ভিডিপি সদস্যরা
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে…
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক, এপিবিএন বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির…
কারাগারে চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলবেন বন্দিরা
কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও এবার স্বজনদের সঙ্গে…
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. সাগর খান ইমরান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ…
নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো.মোসলিম (১২) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো.আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।রোববার (৬…
নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো.মোসলিম (১২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা…
বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার…
অবশেষে যোগদান করলেন কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা
দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা। রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে…
৯৯৯-এ ফোন পেয়ে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও তিনটি…
কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে তিন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)…

