ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৪০৮টি গাড়ি রেকার করা হয়েছে। সবচেয়ে বেশি ১ হাজার মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৪০৮টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৮টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ৩০টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ১২৮টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ১০৭টি সিএনজি ও ৩৩৫টি মোটরসাইকেলসহ মোট ৬১২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৭টি বাস, ১০টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১৬৮টি সিএনজি ও ২৪২টি মোটরসাইকেলসহ মোট ৬৯৯টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৮৮টি বাস, ১৬টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ২১৩টি সিএনজি ও ২৪৪টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ১ হাজারটি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মামলা করা হয়েছে। অভিযানে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়।

