সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ফুলবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফুলবাড়ীতে মোটরসাইকেল পিছলে পড়ে গেলে চাপা দেয় অজ্ঞাত ট্রাক

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় মো. মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের তেঁতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপাল রায় গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, মাইদুল ইসলাম লালমনিরহাট থেকে মোটরসাইকেলে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি সড়কে পিছলে পড়ে যায়।

এ সময় মিঠাপুকুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ওসি সহিদুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন