মতিঝিল, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, শাহজাহানপুর ও মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
থানাভিত্তিক গ্রেফতার
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানা পুলিশ ৯ জন, পল্টন থানা ১৪ জন, সবুজবাগ থানা ১০ জন, খিলগাঁও থানা ১২ জন, শাহজাহানপুর থানা ৬ জন এবং মুগদা থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

