অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

বিজিবিকে নিয়ে অপপ্রচার, পুরোনো ভিডিও শনাক্ত:  বাংলাফ্যাক্টের

আরাকান আর্মিকে সীমান্ত অতিক্রমে বাধা দেওয়ার ২০২৫ সালের ভিডিওকে ইউপিডিএফের ঘটনা বলে প্রচার করা হচ্ছে

সীমান্তে আরাকান আর্মির সদস্যদের অনুপ্রবেশে বাধা দেওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নিয়ে অপপ্রচার চালানোর তথ্য শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

রোববার (১ নভেম্বর) ঢাকায় প্রকাশিত এক তথ্যে বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরোনো একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, বিজিবির সামনে অস্ত্র হাতে ইউপিডিএফের সদস্যদের দেখা গেলেও তাঁদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

ফেসবুকে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর ক্যাপশনে ভিডিও

বাংলাফ্যাক্টের অনুসন্ধান দল জানায়, সম্প্রতি ফেসবুকে ‘হঠাৎ বিজিবির সামনে ইউপিডিএফ! অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসীদের নাগালে পেয়েও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি!’—এমন ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে বিজিবির সামনে অস্ত্রসহ ইউপিডিএফের উপস্থিতির দাবি করা হলেও বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ওই ঘটনার নয়। বরং এটি ২০২৫ সালের অক্টোবরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির সদস্যদের সঙ্গে বিজিবির ঘটনার পুরোনো ভিডিও।

২০২৫ সালে আরাকান আর্মিকে ফিরিয়ে দেয় বিজিবি

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে আরাকান আর্মির একটি দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে। বিষয়টি জানার পরপরই বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সেখানে বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করার জন্য সতর্ক করেন। পরে প্রয়োজনীয় বলপ্রয়োগের মাধ্যমে তাঁদের মিয়ানমারের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করা হয়।

অর্থাৎ, ভিডিওটি ইউপিডিএফের সদস্যদের সঙ্গে বিজিবির সাম্প্রতিক কোনো ঘটনার নয়। পুরোনো ভিডিওকে ভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন