খালেদা জিয়ার নাম ভাঙিয়ে কোটিপতি প্রতারকের ৫ কোটি টাকা বাজেয়াপ্ত করল সিআইডি
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ২৩, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক ব্যক্তির ৫ কোটি টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে সিআইডি।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আদালত প্রতারক মোতাল্লেছ হোসেনের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করেন।
সিআইডির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পল্লবী থানায় দায়ের করা মানিলন্ডারিং মামলার অগ্রগতির অংশ হিসেবে এ অর্থ বাজেয়াপ্ত করা হয়। আদালতের পারমিশন পিটিশন নং ৭৫৮/২০২৫, আদেশ নং ০২, তারিখ ০৯/১০/২০২৫ মূলে এই নির্দেশনা জারি করা হয়।
বাজেয়াপ্ত অর্থ মোট ৫ কোটি টাকা, যা অভিযুক্তের আটটি ব্যাংক হিসাবে সংরক্ষিত ছিল। এর মধ্যে—
- আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি-তে ১টি,
- সিটি ব্যাংক পিএলসি-তে ২টি,
- প্রিমিয়ার ব্যাংক পিএলসি-তে ২টি,
- শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-তে ২টি এবং
- সোনালী ব্যাংক পিএলসি-তে ১টি অ্যাকাউন্টে অর্থগুলো ফ্রিজ করা ছিল।
তদন্তে সিআইডি জানতে পারে, মোতাল্লেছ হোসেন নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয়ে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রভাব ও প্রতিশ্রুতির নামে বিপুল অঙ্কের অর্থ আদায় করতেন।
তিনি কখনও গার্মেন্টস মালিক, কখনও চা-বাগান উদ্যোক্তা, আবার কখনও ঠিকাদারি ব্যবসায়ী পরিচয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তদন্তে দেখা গেছে, তার ব্যাংক হিসাবগুলোতে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ রয়েছে। এর মধ্যে বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ‘খালেদা জিয়ার চিকিৎসা খরচের’ নামে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেছেন।
এ ছাড়া তদন্তে জানা যায়, তার প্রতিষ্ঠানের নাম “এম এল ট্রেডিং”, কিন্তু প্রতিষ্ঠানটি বাস্তবে অস্তিত্বহীন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স থাকলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আমদানি-রপ্তানির প্রমাণ মেলেনি।
উল্লেখ্য, এ ঘটনায় ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)/৪(৪) ধারা অনুযায়ী পল্লবী থানায় মামলা (নং ১৯) দায়ের করা হয়। মামলায় মোতাল্লেছ হোসেনসহ অজ্ঞাত আরও দুই–তিনজনকে আসামি করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, চাঁদাবাজি ও প্রতারণার এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন,
“রাষ্ট্রবিরোধী পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারীদের ছাড় দেওয়া হবে না। মানিলন্ডারিং প্রতিরোধে সিআইডি দৃঢ়ভাবে কাজ করছে, এবং এ ধরনের অপকর্মে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
1.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…

