রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ‘ঢালাও মামলা’ সংক্রান্ত সংবাদে সিআইডির স্পষ্টীকরণ
- প্রান্তকাল ডেস্ক
- অক্টোবর ১৯, ২০২৫
১৯ অক্টোবর ২০২৫
প্রেরক: জনসংযোগ শাখা, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ পুলিশ
গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে “সিআইডি জনশক্তি রপ্তানিতে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ঢালাও মামলা করছে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সিআইডির দৃষ্টিগোচর হয়েছে এবং সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বাস্তববিবর্জিত।
সিআইডির ব্যাখ্যা ও অবস্থান
সিআইডি একটি বিশেষায়িত আইন প্রয়োগকারী সংস্থা, যা আইনের আওতায় থেকে অপরাধ তদন্ত পরিচালনা করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে কিছু নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি পরস্পর যোগসাজশে একটি সিন্ডিকেট গঠন করে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে একচেটিয়া আধিপত্য তৈরি করেছিল।
এই সিন্ডিকেট নির্ধারিত খরচের কয়েকগুণ বেশি অর্থ আদায় করে প্রায় ১০০ কোটি ৭৫ লাখ টাকা অবৈধভাবে বিদেশে পাচার করে। এ প্রেক্ষিতে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং বিধিমালা ২০১৯ অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত পরিচালনা করছে।
সিআইডি কেবলমাত্র সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলা রুজু করছে, যাদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের সুস্পষ্ট সাক্ষ্য ও প্রমাণ পাওয়া গেছে।
অতএব, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ‘ঢালাও মামলা’ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
সিআইডির আইনানুগ দায়িত্ব
বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ শ্রমবাজার ও সাধারণ মানুষের কাছ থেকে লুন্ঠিত হয়েছে, তা পুনরুদ্ধার করা এবং সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা সিআইডির আইনানুগ ও নৈতিক দায়িত্ব।
সিআইডি সেই দায়িত্ব দায়িত্বশীলভাবে ও আইনের বিধান মেনে পালন করছে।
পূর্বের মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই
প্রসঙ্গত উল্লেখ্য, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে পূর্বে পল্টন থানায় দায়ের করা মামলা
(মামলা নং–০৬, তারিখ–০৩/০৯/২০২৪; ধারা–৪০৬/৪২০/৩৮৫/৩৮৬/৪২৭/৩৪ পেনাল কোড, তৎসহ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯/১০)
এর সঙ্গে সিআইডি কর্তৃক দায়ের করা মানিলন্ডারিং মামলার কোনো সংযোগ বা সম্পৃক্ততা নেই।
সিআইডি মানিলন্ডারিং আইনের Due Process কঠোরভাবে অনুসরণ করেই অভিযোগ দায়ের ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
মিডিয়ার প্রতি অনুরোধ
জনগণের মাঝে বিভ্রান্তি এড়াতে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে তথ্যের সত্যতা যাচাই করে সিআইডির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
একই সঙ্গে, প্রকাশিত সংবাদে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে এই প্রতিবাদলিপিটি যথাযথভাবে প্রকাশের জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ রইল।

এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

