জাতীয় ঐকমত্য নয়, জনগণের সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
- অক্টোবর ১৭, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “কিছু রাজনৈতিক দল আজ জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে এক টুকরো কাগজে সই করছে।” শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে নবগঠিত শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’–র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “বিগত ১৬ বছরের শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শ্রমিক সমাজ। চব্বিশের গণঅভ্যুত্থানের আগেও ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছিল, পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল।”
তিনি বলেন, “আজ কিছু রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলোচনাকে ‘জাতীয় ঐকমত্য’ বলছে। কিন্তু জাতীয় ঐক্য তখনই হয়, যখন ছাত্র–শ্রমিক–পেশাজীবী মানুষ দেশপ্রেমের ভিত্তিতে একসঙ্গে লড়াই করে। জুলাই গণঅভ্যুত্থানই ছিল প্রকৃত জাতীয় ঐক্যের উদাহরণ—সেখানে কোনো দলের ব্যানার ছিল না, ছিল কেবল জনগণের পতাকা।”
শ্রমিক অধিকার ও মর্যাদাপূর্ণ উন্নয়নের কথা
নাহিদ ইসলাম আরও বলেন, “বাংলাদেশের উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও শ্রমিকের ন্যায্য হিস্যা। যে প্রবৃদ্ধির গল্প জনগণকে শোনানো হয়েছে, সেটি শ্রমিকের ঘাম চেপে রাখা একটি ভাঁওতাবাজি। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শ্রমিকের জীবনমান হবে উন্নয়নের মানদণ্ড।”
তিনি অভিযোগ করেন, “আজ যে দলগুলো জাতীয় ঐকমত্যের নামে সই করছে, তারা জনগণের বাস্তব সমস্যা থেকে দূরে সরে গেছে। অথচ রাজপথের শক্তিই আসল শক্তি। শ্রমিকেরা আজ রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে, ইনশা আল্লাহ তারাই জয়ী হবে।”
লুটপাটের রাজনীতি ও সংস্কার প্রশ্নে সমালোচনা
অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনগুলো প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনকেন্দ্রিক ছয়টি কমিশন নিয়ে ব্যস্ততা চলছে, কিন্তু শ্রম কমিশন বা স্বাস্থ্য কমিশনের কোনো খবর নেই। সাধারণ মানুষের জীবন ও কর্মসংস্থান নিয়ে কোনো আলোচনাই নেই। এটি কোনো গণতান্ত্রিক সংস্কার নয়।”
তিনি বলেন, “যারা ফ্যাসিবাদী আমলে শ্রমিকদের রক্ত শোষণ করেছে—সেই রাঘব, মাফিয়া ও অলিগার্কদের বিচার আজও হয়নি। বরং তাদের ব্যবসা রক্ষা করা হচ্ছে, রাজনৈতিক ছায়া দেওয়া হচ্ছে। আমরা এই অলিগার্কি ব্যবস্থার অবসান চাই।”
শ্রমিক সংগঠনের নেতৃত্ব ঘোষণা
অনুষ্ঠানে নতুন শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-এর নেতৃত্ব ঘোষণা করা হয়। আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম ফকিরকে, সদস্যসচিব রিয়াজ মোর্শেদ, এবং মুখ্য সংগঠক আরমান হোসেন।
এসময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়েই শ্রমিকদের প্রতি বৈষম্য চালানো হচ্ছে। জাতীয় শ্রমিক শক্তি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে থাকবে।”
শ্রম সংস্কারের দাবি
শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, “বিগত কয়েক বছরে হাজারো শ্রমিকের মৃত্যু ঘটেছে, অথচ দায়ীদের বিচার হয়নি। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করাও আজ সময়ের দাবি।”
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম লেনদেন চলতি বছরের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক…

