সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল, নতুন নেতৃত্বে মিতু

সদস্য সচিব নুসরাত তাবাসসুম, মুখ্য সংগঠক মনজিলা ঝুমা; ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। সদস্য সচিব করা হয়েছে আরেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মনজিলা ঝুমা।

দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনসিপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

আগের কমিটিতে দায়িত্বে ছিলেন মনিরা শারমিন

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির সর্বশেষ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল গত এপ্রিলে। ৫৩ সদস্যের ওই কমিটির আহ্বায়ক ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তখন সদস্য সচিবের দায়িত্বে ছিলেন বর্তমানে আহ্বায়ক হওয়া মাহমুদা আলম মিতু। আর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন মনজিলা ঝুমা।

সংসদ নির্বাচনে ছয় আসনে জয় এনসিপির

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে সামনের সারিতে থাকা নেতাদের উদ্যোগে গঠিত এনসিপি আত্মপ্রকাশ করে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।

প্রায় এক বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ছয়টি আসনে জয় পায় দলটি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন