রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১,১৮৯ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ১ লাখ ৮৮ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত ৯৫০ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ৯৫০ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ জন।

গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৭ জন।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৮৮ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।

হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন