শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা, সঠিক রোগ নির্ণয় ও কার্যকর ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগের উদ্যোগে ‘আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসাপদ্ধতি, রোগ নির্ণয়, রোগীর যথাযথ পরিচর্যা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম-সেবা; পুলিশ সুপার মো. হুমায়ুন কবির এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম খোরশেদ আলম ভূঞা (জুয়েল)।

সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জাহিদ আমিন ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. লুৎফর রহমান। আলোচক হিসেবে অংশ নেন সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়াট্রিকস) ডা. সাবিরা রহমান এবং সিনিয়র কনসালট্যান্ট (আইসিইউ) ডা. রবিউল হালিমসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন