রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

টুপটুপ রিসোর্টে আগুন: ‘পর্যটকদের দ্রুত সরানো গেলে এড়ানো যেত এত বড় প্রাণহানি’

রিসোর্টের কর্মীরা ভেতরে থাকা পর্যটকদের সতর্ক করে নিরাপদে সরিয়ে নেওয়ার পরিবর্তে আগুন নেভাতে ব্যস্ত ছিলেন। শুরুতেই যদি পর্যটকদের সরিয়ে নেওয়া হলে হয়তো প্রাণহানি এড়ানো সম্ভব হতো বলে মনে করেন এই ফটোগ্রাফার।

স্থানীয় বাসিন্দা খায়রুল আমিন বলেন, ‘আগুন যখন প্রাথমিক পর্যায়ে ছিল, তখন রিসোর্টের কর্মীরা স্থানীয়দের সহযোগিতা চাইলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। কিন্তু তাদের দেখা গেছে বাইরে ঘোরাঘুরি করতে।’

তিনি আরও বলেন, ইনানীতে বেড়াতে আসা একটি পরিবারের ৯ সদস্যের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন প্রাণে বেঁচে গেছেন।

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের ছয় সদস্যের মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে কক্সবাজারে ছুটে আসেন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি।

তিনি বলেন, ‘আমার ছয় ভাগনে-ভাগনি মারা গেছে। আমার তিন বোন, আমি একমাত্র ভাই। আমার তিন বোনের পাঁচ ছেলে-মেয়ে মারা গেছে। বড় ভাগনির সন্তানও মারা গেছে। তারা মোট ৯ জন বেড়াতে এসেছিল। তাদের মধ্যে তিনজন বেঁচে আছে।’


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন