শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন ও জাতীয় সমবায় পুরস্কার প্রদানে প্রস্তুতিমূলক সভা

৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০২৪ ও ২০২৫ প্রদান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী।

সভায় সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকসহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫৫তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের পাশাপাশি জাতীয় সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় এবং প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার প্রত্যয়ে এবারের জাতীয় সমবায় দিবস উদ্‌যাপনের সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন