আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছি না: ডা. শফিকুর রহমান
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ঘণ্টা আগে
বাগেরহাট, ৭ আগস্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ তিনি দেখেন না। তাঁর দাবি, অতীতের বিভিন্ন সহিংসতা ও প্রাণহানির ঘটনার পরও দলটির পক্ষ থেকে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি।
শুক্রবার সকালে বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগদানের আগে সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হওয়ার পরও আওয়ামী লীগের পক্ষ থেকে আত্মসমালোচনা বা অনুশোচনার প্রকাশ দেখা যায়নি। এ কারণেই দলটির রাজনীতিতে ফেরার সম্ভাবনা তিনি দেখেন না বলে মন্তব্য করেন।
এ সময় তিনি জাতীয় সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন। তাঁর মতে, পারস্পরিক সহযোগিতা থাকলে দেশের অনেক জটিল সমস্যার সমাধান সহজ হয়। সাম্প্রতিক জ্বালানি তেলের সংকটের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির উন্নতি সম্ভব হয়েছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শালীন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। অতীতে সংসদে সংঘর্ষ, হাতাহাতি ও সহিংসতার ঘটনা ঘটলেও ভবিষ্যতে দলটি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে চায়।
পরে তিনি বাগেরহাট কামিল মাদরাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব…
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে সারজিস আলমের মন্তব্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস…
দলীয় এমপিদের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জামায়াত আমিরের
দলীয় সংসদ সদস্যদের নৈতিক মান, সাংগঠনিক শৃঙ্খলা এবং…
জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের গুরুত্বের ওপর জোর, সংস্কার…
শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে থাকতে পারেন সাকিব আল হাসান
আগামী ৫ আগস্ট আয়োজিত একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ…
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী
সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প…
পল্লবীতে গুলিতে বিএনপি কর্মীসহ দুজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
ঢাকা, ৭ আগস্ট: রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক কর্মীসহ দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মো.…
লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার
কুষ্টিয়া, ৭ আগস্ট: লিবিয়ায় কর্মরত এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, তালিকায় বহিষ্কৃত এমপি গাজী নজরুলও
ঢাকা, ৭ আগস্ট: আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ…
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের তৎপরতায় উদ্ধার ৪৫০ কেজি স্ক্র্যাপ
কক্সবাজার, ৭ আগস্ট: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বাংলাদেশ আনসার ও…
খুলনা মেডিকেলে চোর আটক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন। সফরকালে তিনি উভয় জেলায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।…

