অনুসরণ করুন:
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মিরপুর-১০ এলাকায় অভিযান, পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (২৬)। সকাল প্রায় ১০টার দিকে মিরপুর মডেল থানার একটি দল মিরপুর-১০ গোলচত্বরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রের দাবি, ইসমাইল দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত তিনটি মামলা রয়েছে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন