মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে পাঁচজন আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
- নিজস্ব সংবাদদাতা
- ১০ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে দালালচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।
আনসার সূত্রে জানা যায়, বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণের সময় কয়েকজনের সন্দেহজনক কর্মকাণ্ড দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে হিরা (২০)-কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) এবং মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড কার্যকরের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে প্লাটুন কমান্ডার মো. খোরশেদ আলম, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. আল মিজান এবং আনসার সদস্য মো. মতিয়ার, মো. ইমরান হোসেন, পবিত্র চন্দ্র সিংহ ও মানিক মিয়া দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি সেবাপ্রতিষ্ঠানগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য রোধ এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে…
মিরপুরে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে…
নীলফামারী জেনারেল হাসপাতালে সংঘর্ষ, আনসার-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
নীলফামারী, ৩ আগস্ট: নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে…
হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া হত্যা ও অস্ত্র…
৯৯৯-এ ফোন, রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজবাড়ী, ২ আগস্ট: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া…
সর্বশেষ খবর
1.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও গাজার দ্বিতীয় ধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান…
জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের গুরুত্বের ওপর জোর, সংস্কার ও রাষ্ট্র মেরামতে সংসদীয় আলোচনার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
বাতিল হচ্ছে ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের মতামত ছাড়া প্রণয়নের অভিযোগ; আপাতত বহাল থাকবে ১৯৯৪ সালের তালিকা ও সরকারি মূল্য ব্যবস্থা দেশের ওষুধ…
জীবদ্দশায় সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে দাতার
ট্রান্সফার অব প্রপার্টি আইনে সংশোধনের অনুমোদন; পরিবারে সম্পত্তি হস্তান্তরে দীর্ঘদিনের জটিলতা দূর হবে বলে আশা পারিবারিক সম্পত্তি হস্তান্তর ব্যবস্থাকে আরও…
মন্ত্রিসভার অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’
গুমে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আইনি কাঠামো; সম্পত্তি আইনে সংশোধনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রান্তকাল ডেস্ক |…
আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর তিন সদস্যের একটি…
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, সাইবার নিরাপত্তা জোরদারে সহযোগিতার আলোচনা
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল…
ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণে অংশ নিলেন ক্র্যাবের ৪৮ সাংবাদিক
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের জন্য দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে ফায়ার সার্ভিস…

