রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রহমান (৩০) এবং মিজানুর রহমান।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল থানা এলাকার ৬০ ফিট সড়কের ভাঙাব্রিজ সংলগ্ন একটি দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

