নীলফামারী জেনারেল হাসপাতালে সংঘর্ষ, আনসার-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
- নিজস্ব সংবাদদাতা
- ১৬ ঘণ্টা আগে
নীলফামারী, ৩ আগস্ট: নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই পক্ষের পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। আনসার সদস্য এবং পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার মধ্য সুটিপাড়া এলাকার দুই পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষষ্ঠ তলায় মুখোমুখি হলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। রাত আনুমানিক ১১টার দিকে এ বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় বাইরে থেকে আরও কয়েকজন ব্যক্তি হাসপাতালে প্রবেশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়।
হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য মো. রাজু রানা ও মেডিসিন বিভাগের নাসিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উত্তেজনা প্রশমনের চেষ্টাকালে আনসার সদস্য রাজু রানা আহত হন বলে জানা গেছে।
খবর পেয়ে হাসপাতাল গার্ডের ইনচার্জ পিসি মো. আমিনুর ইসলাম অতিরিক্ত আনসার সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে কয়েকজন বহিরাগতকে নিয়ন্ত্রণে এনে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ এবং পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
পরে পুলিশ ও আনসার সদস্যদের যৌথ তৎপরতায় হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হয়। জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের নির্দেশে রাতেই সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসপাতালে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেন।
হাসপাতাল সূত্র জানায়, ঘটনার পর চিকিৎসাসেবা স্বাভাবিক রাখা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এই বিভাগের আরও খবর
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে পাঁচজন আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে…
মিরপুরে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে…
হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া হত্যা ও অস্ত্র…
৯৯৯-এ ফোন, রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজবাড়ী, ২ আগস্ট: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন ঠেকাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান দুই ইসরায়েলি মন্ত্রীর
শান্তি পরিকল্পা নিয়ে নতুন বিতর্ক; বিরোধীদলীয় নেতার প্রশ্ন—‘ভুল তথ্য’ দিল কে? গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (International Stabilisation Force-ISF) মোতায়েনের…
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও গাজার দ্বিতীয় ধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান…
জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের গুরুত্বের ওপর জোর, সংস্কার ও রাষ্ট্র মেরামতে সংসদীয় আলোচনার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
বাতিল হচ্ছে ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের মতামত ছাড়া প্রণয়নের অভিযোগ; আপাতত বহাল থাকবে ১৯৯৪ সালের তালিকা ও সরকারি মূল্য ব্যবস্থা দেশের ওষুধ…
জীবদ্দশায় সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে দাতার
ট্রান্সফার অব প্রপার্টি আইনে সংশোধনের অনুমোদন; পরিবারে সম্পত্তি হস্তান্তরে দীর্ঘদিনের জটিলতা দূর হবে বলে আশা পারিবারিক সম্পত্তি হস্তান্তর ব্যবস্থাকে আরও…
মন্ত্রিসভার অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’
গুমে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আইনি কাঠামো; সম্পত্তি আইনে সংশোধনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রান্তকাল ডেস্ক |…
আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর তিন সদস্যের একটি…
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, সাইবার নিরাপত্তা জোরদারে সহযোগিতার আলোচনা
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল…

