হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তাল নেপাল, নিহত ৩; কারফিউ জারি
- প্রান্তকাল ডেস্ক
- ৭ ঘণ্টা আগে
নেপালের সুনসারি জেলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছে এবং দক্ষিণ নেপালের কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তঘেঁষা সুনসারির দেওয়ানগঞ্জ এলাকায় হিন্দুদের বার্ষিক ‘বোলবম’ ধর্মীয় শোভাযাত্রার সময় উচ্চস্বরে ডিজে বাজানো এবং ধর্মীয় পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। প্রথমে বাকবিতণ্ডা হলেও পরে তা ইটপাটকেল নিক্ষেপ ও সহিংস সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী প্রথমে সতর্কতামূলক ব্যবস্থা নিলেও পরে গুলি চালায়। এতে সুনসারিতে দুজন নিহত হন। পরবর্তী কয়েক দিনে সহিংসতা পার্শ্ববর্তী সিরাহা জেলায় ছড়িয়ে পড়লে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
সহিংসতার জেরে সুনসারি, সিরাহাসহ দক্ষিণ নেপালের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে এবং জনসমাগমের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সংঘর্ষের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গুজব ও সাম্প্রদায়িক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার।
এদিকে সংঘর্ষের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এই বিভাগের আরও খবর
তরুণ উদ্ভাবকদের পাশে থাকবে সরকার: এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে প্রধানমন্ত্রী
ঢাকা, ২ আগস্ট: গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা…
শ্রীলঙ্কার ইস্টার হামলা: সাবেক পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড
কলম্বো, ২ আগস্ট: ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে…
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজধানী ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করতে সংশ্লিষ্ট…
সর্বশেষ খবর
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
স্বেচ্ছাশ্রমে হাওরাঞ্চলের সড়ক পরিষ্কার, জনদুর্ভোগ কমাতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি সড়ক পরিষ্কার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর…
গাজার ধ্বংসস্তূপে উদ্ধার আরও ১১২ মরদেহ, নিখোঁজদের খোঁজে অব্যাহত উদ্ধার অভিযান
দীর্ঘদিনের যুদ্ধ ও ধারাবাহিক বিমান হামলায় বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ উদ্ধার তৎপরতায় গাজা…
কাঠালবাগানে পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়ি নিহত, অভিযুক্ত জামাতার আত্মসমর্পণ
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর…
রূপগঞ্জে আনসারের অভিযানে চুরির চেষ্টা ব্যর্থ, আটক ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।…
‘পুলিশ হবে দলীয় প্রভাবমুক্ত ও জনবান্ধব’—নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হাতিয়ার হিসেবে নয়, বরং একটি নিরপেক্ষ, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও…
পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড
প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ…
নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জামায়াত আমির
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান সিলেট প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নির্বাচন…
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত
তিন দিনের ঢাকা সফর শেষে বিশেষ দূত সার্জিও গরের আশাবাদ; রোহিঙ্গা সংকট সমাধানেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি কূটনৈতিক প্রতিবেদক দক্ষিণ…

